ফেসবুকে ছড়িয়ে পড়া তিশার ভিডিও নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৫ মে ২০২৫ , ০৪:৫৯ পিএম


ফেসবুকে ছড়িয়ে পড়া তিশার ভিডিও নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অসাধারণ অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক ও চলচ্চিত্র দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয় তিশা।

বিজ্ঞাপন

এদিকে, সম্প্রতি তিশার বেলি ডান্সারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে নৃত্য পরিবেশনকারী নারী নুসরাত ইমরোজ তিশা নন। এটি ইশিকা সিং রাজপুত নামের এক ভারতীয় বেলি ডান্সারের ভিডিও। ওই ভিডিওতে ডিপফেক প্রযুক্তির সহায়তায় তিশার মুখ বসিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Ishika Singh Rajput’ নামের এক ভারতীয় বেলি ডান্সারের ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ২৩ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ইনস্টাগ্রাম প্রোফাইলে একই ব্যাকগ্রাউন্ডে, একই পোশাকে তাকে আরও একাধিক নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

বিজ্ঞাপন

1-349-632x1024_(1)

উক্ত ভিডিওর সঙ্গে নুসরাত ইমরোজ তিশার নামে ছড়িয়ে পড়া ভিডিওর তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, দুই ভিডিওতেই নারীর পোশাক, অঙ্গভঙ্গি এবং পেছনের ব্যাকগ্রাউন্ডের হুবহু মিল রয়েছে। ভিন্নতা শুধু নারী দ্বয়ের মুখমণ্ডলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভারতীয় ওই নারীর নাচের ভিডিও সম্পাদনা করে তাতে নুসরাত ইমরোজ তিশার মুখ বসিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

1-350-1024x978

বিজ্ঞাপন

এই ধরনের ভিডিও সম্পাদনাকে বলা হয় ‘ডিপফেক’। ডিপফেক হল বাস্তবসম্মত দেখতে কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট যা ভিডিও বা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয়। ডিপফেক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা ভয়েসকে অন্য কারোর সাথে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা হয়। এই প্রযুক্তির সহায়তায় একজন ব্যক্তির এমন কিছু ভিডিও বা অডিও কন্টেন্ট তৈরি করা সম্ভব যা তিনি নিজে বলেননি বা করেননি।

সুতরাং, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাচের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।

আরটিভি/এএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission